যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো অফশোর ব্যাংকিং ও রেমিট্যান্স রোড শো ২০২৪। আইএফআইসি ব্যাংকের উদ্যোগে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে অনুষ্ঠিত হয় এ সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার, আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংকের পরিচালক এআরএম নজমুস্ ছাকিবসহ আরো অনেকে।