চলতি উৎপাদন মৌসুমে বিশ্বব্যাপী ভুট্টার উৎপাদন প্রাক্কলনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে, যা বৈশ্বিক খাদ্যশস্যের (গম ও দানাদার খাদ্যশস্য) মোট উৎপাদন প্রবৃদ্ধিতেও ভূমিকা রাখবে। সব মিলিয়ে ২০১৯-২০ উৎপাদন মৌসুমে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ৫০ লাখ টন বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)।
প্রতি মাসে বৈশ্বিক খাদ্যশস্যের উৎপাদন, বাণিজ্য, ব্যবহার, মজুদ ও রফতানিসংবলিত প্রাক্কলন প্রতিবেদন প্রকাশ করে আইজিসি। সম্প্রতি চলতি মাসের প্রতিবেদনটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যেখানে খাদ্যশস্যের বৈশ্বিক উৎপাদন বেড়ে ২১৬ কোটি ২০ লাখ টনে দাঁড়াতে পারে বলে জানানো হয়েছে।
আইজিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এবার প্রাক্কলনের তুলনায় কম জমিতে ভুট্টার আবাদ হয়েছে। তবে এ মৌসুমে প্রত্যাশার তুলনায় বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে চলতি মৌসুমে দেশটিতে ভুট্টার উৎপাদন ৩০ লাখ টন বেড়ে ৩৪ কোটি ৫০ লাখ টনে দাঁড়াতে পারে। আর বিশ্বব্যাপী এ সময় উৎপাদন হবে ১১০ কোটি ৩০ লাখ টন।
অন্যদিকে চলতি মৌসুমে বিশ্বব্যাপী খাদ্যশস্যের ব্যবহারের পরিমাণ বেড়ে গত বছরের তুলনায় ১ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। এ সময় খাদ্যশস্যের ব্যবহার আগের প্রাক্কলনের তুলনায় ৪০ লাখ টন বেড়ে ২১৮ কোটি ৮০ লাখ টনে দাঁড়াতে পারে। তবে ভুট্টার আবাদ বৃদ্ধি চলতি বছর খাদ্যশস্যের বৈশ্বিক ব্যবহারে কিছুটা ভারসাম্য আনতে সহায়ক হবে। তাছাড়া চলতি বছর প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য প্রারম্ভিক মজুদ থেকে ব্যবহার হতে পারে। এ কারণে টানা তৃতীয় বছরের মতো চলতি মৌসুমেও মজুদ ঘাটতি দেখা দিতে পারে।
আর ভুট্টা ও সরগামের উৎপাদন বৃদ্ধির কারণে এ মৌসুমে খাদ্যশস্যের বৈশ্বিক বাণিজ্য ১০ লাখ টন বাড়তে পারে বলে আইজিসির পূর্বাভাসে জানানো হয়েছে।
এদিকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় যবের বাম্পার ফলন হবে। ফলে চলতি মৌসুমে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ যব উৎপাদন হতে পারে। তবে ২০১৯-২০ মৌসুমে সয়াবিনের উৎপাদন গত বছরের তুলনায় ৫ শতাংশ কমতে পারে। মূলত যুক্তরাষ্ট্রে এবার উৎপাদন কমতির ফলে সয়াবিনের বৈশ্বিক উৎপাদন কমে ৩৪ কোটি ১০ লাখ টন হতে পারে।
আর চলতি বছরে চালের উৎপাদন গত মৌসুমের তুলনায় সামান্য পরিবর্তন হতে পারে। এ সময় চালের উৎপাদন দাঁড়াতে পারে ৫০ কোটি টনে। ভারত ও থাইল্যান্ডে উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ায় এ সময় চালের বৈশ্বিক









