বিশ্ব উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম এ সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং শিক্ষা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
ডিআইইউ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসিই সম্মেলনে ড. মো. সবুর খান প্যানেল ডিসকাশন স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। এ আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের আইএইউপি চেয়ারম্যান ড. ফার্নান্দো লেওন গার্সিয়া এবং নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. ফান্টা আও। এতে মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক উচ্চশিক্ষায় নেতৃত্বের পরিবর্তিত ধারা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও ভূমিকা।
এছাড়া ড. সবুর খান আইএইউপির ট্রেজারার-নির্বাচিত সদস্য হিসেবে বোর্ড সভায়ও অংশগ্রহণ করেন। তার এ সম্পৃক্ততা ডিআইইউর আন্তর্জাতিক কার্যক্রম, একাডেমিক কূটনীতি এবং বৈশ্বিক উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারে অঙ্গীকারের প্রতিফলন।
উল্লেখ্য, এসিই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রভাবশালী উচ্চশিক্ষা সংগঠন, যা ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি উচ্চশিক্ষা নীতি প্রণয়ন, নেতৃত্ব উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।










