ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন আইসিএমএল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে আইসিএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুনসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও হোল্ডিং প্রতিষ্ঠান আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিভিন্ন শাখার মহাব্যবস্থাপক, আইসিবি’র অন্যান্য সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের আওতায় ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, কর্পোরেট অ্যাডভাইজরি, ট্রাস্টি ও কাস্টডিয়ান সেবা, অ্যারেঞ্জার সেবা, বিনিয়োগ হিসাব ও টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান (টিআইপি) পরিচালনার মাধ্যমে পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ সকল প্রকারের সেবা প্রদান করে আসছে দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৩২৯ দশমিক ৬৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে শেয়ার মালিকদের জন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
-বিজ্ঞপ্তি










