জাপানে কারখানা ও পরিষেবা খাতে নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। চলতি মাসেও দেশটির কারখানা কার্যক্রমে এমন প্রবণতা দেখা গেছে। এ নিয়ে টানা পাঁচ মাস খাতটি প্রবৃদ্ধির বাইরে রয়েছে। গত কয়েক বছরের তুলনায় পরিষেবা খাতেও এবার সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত আট মাসে দেশটির উৎপাদন খাত দ্রুতগতিতে কমেছে। মূলত নতুন ক্রয়াদেশ না থাকার বিরূপ প্রভাব পড়েছে এ খাতে। রয়টার্স