শেষ হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এফসিসি সার্টিফিকেশন প্রোগ্রামের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এফসিসি কোর্চের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মাহবুব রহমান ও বিজনেস স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুজিবুল হক প্রমুখ।