টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে ব্যয়বহুল শহর হয়ে উঠেছে সাংহাই। চীনের শীর্ষ জনবহুল ও আর্থিক কেন্দ্রে বসবাসের জন্য সবচেয়ে বেশি অর্থ গুনতে হবে। বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান জুলিয়াস বেয়ারের গ্লোবাল ওয়েলথ অ্যান্ড লাইফস্টাইল রিপোর্ট ২০২২ অনুসারে, সাংহাইয়ে গাড়ি ও আবাসিক সম্পত্তির দাম এক বছর আগের তুলনায় যথাক্রমে ১১ ও ২৮ শতাংশ বেড়েছে। যেখানে হোটেল স্যুটের মতো বিলাসবহুল পরিষেবার ৩৮ শতাংশ এবং কয়েক ধরনের খাবার দিয়ে সাজানো ডিগাস্টেশন ডিনারের ব্যয় ১৩৮ শতাংশ বেড়েছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ছয় ধাপ এগিয়ে দ্বিতীয়তে উঠে এসেছে লন্ডন। তালিকায় এর পরেই রয়েছে তাইওয়ানের তাইপে, হংকং ও সিঙ্গাপুর। আনাদোলু এজেন্সি