পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে মেঘনা সিমেন্টের ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ৮৬ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়েছিল। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৯০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।










