প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) পদে যোগদান করেছেন। এর আগে তিনি প্রধান প্রকৌশলী হিসেবে কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা ও খুলনা জোনে কর্মরত ছিলেন।

তাহমিদুল ইসলাম ১৯৮৯ সালে বুয়েট থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বোর্ডের বিভিন্ন দপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, নকশা, উদ্ভাবন ও তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। তামিদুল ইসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩০ বছর চাকরিকালীন বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি