মোস্ট ইনোভেটিভ ডিজিটাল ওয়ালেট ডিপ্লয়মেন্ট বিভাগে আইবিএস ইন্টেলিজেন্স গ্লোবাল ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছে মেঘনা ব্যাংক। মেঘনা পেয়ের বেস্ট প্রোগ্রাম ভিশনের জন্য মেঘনা ব্যাংকের সঙ্গে এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ব্যাংকের সলিউশনস বাস্তবায়নকারী সফটওয়্যার কোম্পানি মোডফিন। গ্রাহকদের সহজ, সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদানে ব্যাংকের প্রচেষ্টার জন্য এ স্বীকৃতি পেয়েছে মেঘনা ব্যাংক। 

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, ‘‌ডিজিটাল ব্যাংকিং সেবার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতির জন্যই এ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে মেঘনা ব্যাংক। —বিজ্ঞপ্তি