প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পে-রোল ব্যাংকিং-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে সেলিস বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশের এমডি জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায়, সেলিস বাংলাদেশের কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও রিজিওনাল হেড (ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক) মো. এনামুল কবির, ভিপি ও টিম হেড (ইমার্জিং মার্কেট) মোহাম্মদ জুবায়ের, এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার (ইমার্জিং মার্কেট) এইচএম মামুন এবং ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এছাড়া সেলিস বাংলাদেশের পক্ষে ছিলেন হেড অব অ্যাডমিন ও কোম্পানি সচিব মো. রিয়াজ আহমেদ এবং প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার কাজী আদনান রায়হানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি