দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৯৫ জন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি দেয়া হয়েছে। এ বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে।
ডিএসই জানায়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে মো. সামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমানকে মহাব্যবস্থাপক থেকে জেষ্ঠ্য মহাব্যবস্থাপক করা হয়েছে। সৈয়দ আল আমিন রহমান, সাঈদ মাহমুদ জুবায়ের ও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াকে উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক করা হয়েছে। এছাড়া তিনজনকে সহকারী মহাব্যবস্থাপক থেকে উপ-মহাব্যবস্থাপক, ১৩ জনকে সিনিয়র ব্যবস্থাপক থেকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। সব মিলিয়ে এক্সচেঞ্জটির ৭৯ জন কর্মকর্তা ও ১৬ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন।










