দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সব সূচক কমেছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৯০০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেনে হয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এদিন সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর প্রথম দেড় ঘণ্টায় সূচক বাড়লেও ১১টায় তা কমতে থাকে। সাড়ে ১১টায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ১১ পয়েন্ট কমে ২ হাজার ৩৬৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৭৪টির আর অপরবর্তিত রয়েছে ১৬৩টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৮৮৬ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










