নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তিন দিনব্যাপী সপ্তম আইএইচএসএ ‘‌পরিবর্তনশীল পরিস্থিতিতে মানবতাবাদ’বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান স্টাডিজ অ্যাসোসিয়েশন (আইএইচএসএ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)’র সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) সহযোগিতায় সম্প্রতি তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৯০ জন আন্তর্জাতিক প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবতাবাদ, শান্তি ও সংঘাতের যোগসূত্র খুঁজে বের করতে এ সম্মেলনে বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন।