তিন কার্যদিবস ধরেই টানা দরপতন হচ্ছে দেশের পুঁজিবাজারে। এর মধ্যে গতকাল সূচকের পতনের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৪০ পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে।
গতকাল লেনদেনের শুরুর ৫ মিনিট পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইএক্স। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানো পরিলক্ষিত হলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত দিনশেষে ২৭ পয়েন্ট হারিয়ে সূচকটি ৬ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ১৪ পয়েন্ট কমে ২ হাজার ৪০৭ পয়েন্টে ও শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গতকাল ৮২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ১৩৫ কোটি টাকা।










