বৈদ্যুতিক গাড়ি নির্মাতা রিভিয়ানের ৭০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে ফোর্ড। শেয়ারপ্রতি ২৬ দশমিক ৮৮ দরে ১৮ কোটি ৮২ লাখ ডলারের শেয়ার বিক্রি করেছে মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি। বর্তমানে রিভিয়ানে ৮ কোটি ৬৯ লাখ শেয়ার রয়েছে বলে জানায় ফোর্ড। ইভির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ধুঁকছিল রিভিয়ান। এছাড়া সরবরাহ চেইন সংকটের কারণে উৎপাদন সীমিত করেছে তারা। চলতি বছরে বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় অর্ধেক কমিয়ে ২৫ হাজার করেছে রিভিয়ান। এর আগে গত মঙ্গলবার ২১ কোটি ৪০ লাখ ডলারে রিভিয়ানের ৮০ লাখ শেয়ার বিক্রি করেছিল ফোর্ড। রয়টার্স
ইভি নির্মাতা রিভিয়ানের শেয়ার বিক্রি করে দিয়েছে ফোর্ড
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা রিভিয়ানের ৭০ লাখ শেয়ার বিক্রি করে দিয়েছে ফোর্ড। শেয়ারপ্রতি ২৬ দশমিক ৮৮ দরে ১৮ কোটি ৮২ লাখ ডলারের শেয়ার বিক্রি করেছে মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্টটি।










