চলতি
বছরের দ্বিতীয় প্রান্তিকে ডিপার্টমেন্ট স্টোর চেইন কোহল’সের
মুনাফা ৬০ শতাংশ কমেছে।
বিশ্বজুড়ে চলমান প্রতিকূল অর্থনীতির কারণে ক্রেতারা খরচের ব্যাপারে সতর্ক হয়েছেন, যার প্রভাব পড়েছে বিক্রয় সূচকে। প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে কোম্পানিটি। খবর এপি।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে খুচরা বিক্রেতার গ্রুপগুলোর মধ্যে সবশেষে ফল প্রকাশ করেছে কোহেল’স। উচ্চ মূল্যস্ফীতি ও সুদহারের কারণে ক্রেতাদের মুদি দোকানের খরচ বেড়েছে। ফলে তারা পোশাকের মতো বিবেচনামূলক আইটেমগুলোয় তাদের ব্যয় কমিয়ে আনছে।










