দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবিরের হাতে পে-অর্ডারটি হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজেদা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা দিল কমিউনিটি ব্যাংক
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।










