ভারতে রাইড শেয়ারিংয়ে ২৫ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) চালু করবে উবার টেকনোলজিস। গতকাল উবারের ভারত প্রধান এ তথ্য নিশ্চিত করেন। উবার গাড়ির অংশীদার টাটা মোটর্সের কাছ থেকে এ ইভিগুলো সংগ্রহ করা হবে। নিরাপদ জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রাভজিত সিং জানান, পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানিচালিত বাহন চালুতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করতে চায় উবার। রয়টার্স