২০২২-২৫ সময়ে বার্ষিক ৩ শতাংশ হারে আয় বাড়ানোর লক্ষ্য নিয়েছে আইএনজি। মধ্যমেয়াদি আর্থিক লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এমন ঘোষণা দিয়েছে বৃহত্তম ডাচ ব্যাংক। প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ব্যয় ও আয়ের অনুপাত ৫০-৫২ শতাংশে উন্নীত এবং ১২ শতাংশ ইকুইটি রিটার্ন অর্জন করা। ২০২১ সালে আইএনজির মুনাফা বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। —রয়টার্স