মেঘনা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ পদে যোগদান করেন।
আর্থিক পরিষেবা খাতে সৈয়দ মিজানুর রহমানের রয়েছে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। মেঘনা ব্যাংকে যোগদানের আগে তিনি এবি ব্যাংকে এমডি ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।
সৈয়দ মিজানুর রহমান ১৯৯৩ সালে নোভার্টিসে তার কর্মজীবন শুরু করেন, যা আগে সিবা-গেইগি (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিত ছিল। ব্যাংক খাতে যোগদানের আগে তিনি ইয়ংওয়ান ও বেক্সিমকোয় কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন।—বিজ্ঞপ্তি










