থাকবে না চোখ ধাঁধানো আলো। চলবে না শব্দদূষণকারী টিভি বা রেডিও। প্রতিদিন সকাল ৮-১০টা পর্যন্ত কেনাকাটায় এমন শান্ত অভিজ্ঞতা দেবে ওয়ালমার্ট। আগামীকাল থেকে নতুন এ পরিবেশ পাওয়া যাবে যুক্তরাষ্ট্রে কোম্পানিটির সব আউটলেটে। এর আগে গ্রীষ্মে ওয়ালমার্ট এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। এ ধরনের ব্যবস্থা গ্রাহক ও শব্দ বা আলোর প্রতি সংবেদনশীল মানুষের জন্য সহায়ক বলে প্রমাণিত হয়েছে। ব্যবস্থাটির প্রতিক্রিয়া ছিল খুব ইতিবাচক। এটি স্মার্ট বিজনেস কৌশলের অংশ হিসেবে দাবি করছে ওয়ালমার্ট। সিএনএন
ওয়ালমার্টে ‘শুভ সকাল’ শপিং
থাকবে না চোখ ধাঁধানো আলো। চলবে না শব্দদূষণকারী টিভি বা রেডিও।










