দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বছরের সবচেয়ে বড় সেল দারাজ ১১.১১ শুরু করেছে। বিক্রেতা ও ক্রেতা উভয়ের জীবনমান উন্নত করায় অসাধারণ ভূমিকা পালন করে বছরের সেরা এ বিক্রয়োৎসব। মাত্র ২৪ ঘণ্টায় দারাজের মাধ্যমে ২৯ লাখের বেশি ক্রেতা যুক্ত হতে পেরেছে ৫৩ হাজারের বেশি ব্র্যান্ড এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে।

এটি ডিজিটাল অর্থনীতির ক্রমাগত অগ্রগতির দিকনির্দেশনা দেয়। পাশাপাশি দক্ষিণ এশিয়ার সর্বাধিক মানুষের কাছে ই-কমার্সের সুবিধাগুলো পৌঁছে দেয়া সুনিশ্চিত করে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে জীবনযাত্রার খরচ। এ অবস্থায় দারাজ ১১.১১ একটি মূল্যবান সুযোগ যেখানে ক্রেতারা পেয়ে যাচ্ছেন উন্নতমানের ফ্যাশন, বিউটি, হোম ও ডেকোর এবং আরো অনেক আইটেম। সারা বছরের অপেক্ষার পর পছন্দের জিনিসগুলো কেনার সুযোগ পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, সঙ্গে ৬৩ শতাংশ ক্রেতারা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারির সুবিধা। 

গত এক বছরে দারাজ নতুন নতুন প্রযুক্তিতে বিশেষভাবে বিনিয়োগ করেছে। এসব প্রযুক্তি বিক্রেতাদের সাহায্য করে দারাজে তাদের অনলাইন বিক্রয়ে গতি বাড়াতে। ১৪ হাজারের বেশি ছোট ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) দারাজের ১১.১১ ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য বিক্রি করেছেন প্রথম ২৪ ঘণ্টায়। চমৎকার এ সাফল্যকে সামনে রেখে দারাজ বিক্রেতাদের ক্রমাগত আয় বৃদ্ধিতে অবদান রাখতে পারবে বলে আশাবাদী। 

দারাজ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার বিয়ারকে মিকেলসেন এ মাইলফলক সম্পর্কে বলেন, ‘এ চ্যালেঞ্জিং সময়ে আমরা ক্রেতাদের কাছে সম্ভাব্য সর্বোত্তম মূল্য অফার নিশ্চিত করতে চেয়েছি। এটি আমাদের বিক্রেতা ও পার্টনারদের ছাড়া সম্ভব ছিল না। এছাড়া দারাজে আরো অনেক নতুন বিক্রেতা যোগ দিচ্ছেন। দারাজকে ভরসা করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবারের ১১.১১-এ ক্রেতাদের অভিভূত সাড়া পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। আশা করি, আমরা সারা বছর ক্রেতাদের জন্য সেরা পণ্য, সেরা মূল্য ও সেরা মান নিশ্চিত করে আমাদের প্রতিশ্রুতি বজায় রাখতে সক্ষম হব।’ 

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমরা আমাদের পার্টনার, ক্রেতা ও অবশ্যই আমাদের টিমের কাছে কৃতজ্ঞ তাদের প্রশংসনীয় সমর্থনের জন্য, যা ১১.১১-কে বাস্তবায়ন করতে সাহায্য করেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এ সময়ে আমাদের এ বছরের লক্ষ্য ছিল ক্রেতাদের সঞ্চয় সর্বাধিক করতে সাহায্য করা এবং বিক্রেতা ও উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করা। —বিজ্ঞপ্তি