শিনগারা সিং একজন ভারতীয় কৃষক, যিনি ৩৫ বছর ধরে শস্য উৎপাদন করে আসছেন। ভারতে কৃষি সংস্কারের বিরুদ্ধে চলমান আন্দোলনে শামিল হওয়া হাজারো কৃষকের একজন তিনি। এ কৃষকরাই পারেন ভোজ্যতেলের পেছনে ভারতের অন্তত ১০ বিলিয়ন ডলারের বার্ষিক বিল কমাতে।
কিন্তু এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করেছেন শিনগারা। বলেছেন, তিনি তার উত্তর পাঞ্জাবের ১৫ একর জমিতে সূর্যমুখীর মতো তেলবীজ উৎপাদন শুরু করবেন, যদি সরকার তার উৎপাদিত পণ্যে দামের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে। সিং বলেন, কখনো কখনো আমরা সূর্যমুখী উৎপাদন করি। কিন্তু এটি আমরা মিনিমাম সাপোর্ট প্রাইসের (এমএসপি) অধীনে বিক্রি করতে পারি না।
এখন পাঞ্জাব ও হারিয়ানার উৎপাদক্ষম অঞ্চলগুলোর কৃষকদের মনোভাব পরিবর্তন ভোজ্যতেলের আমদানি চালান কমাতে পারে, যা গত দুই দশকে তিন গুণ বেড়েছে। সূত্র: রয়টার্স










