কক্সবাজারে গতকাল ট্যুরিস্ট গাইডদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি উপস্থিত ট্যুরিস্ট গাইডদের মাঝে ট্যুরিস্ট গাইডের নতুন আইন সম্পর্কে অবহিত করেন এবং পর্যটন নগরী কক্সবাজারকে আরো পর্যটনে সমৃদ্ধ করার জন্য ট্যুরিস্ট গাইডদের বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব ও এসটিআইআরসি প্রকল্পের পরিচালক আব্দুন নাসের খানের সভাপতিত্বে কর্মশালার সেশন পরিচালনা করেন কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মো. আবদুল হান্নান, গবেষণা কর্মকর্তা মো. তাইফ আলী প্রমুখ। কর্মশালায় জেলার ৫০ জন ট্যুর গাইড অংশগ্রহণ করেন।
কক্সবাজারে নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা
কক্সবাজারে গতকাল ট্যুরিস্ট গাইডদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।









