ঢাকায় প্রথমবারের মতো দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ নভেম্বর) স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের (এসএইচএফবি) উদ্যোগে ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় কেআইবি মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আধুনিক দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, উদ্ভাবন, ব্যবহার, ভুল ধারণা নিরসন এবং ভবিষ্যৎ দিক নিয়ে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিফ অ্যাডভাইজর প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ( ড্যাব) প্রেসিডেন্ট প্রফেসর ডা. হারুন আল রশিদ এবং বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সেক্রেটারি জেনারেল ডা. জহিরুল ইসলাম শাকিল। গেস্ট অব অনার হিসেবে ছিলেন নিটর-এর ডিরেক্টর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. আবুল কেনান।

সম্মেলনটিতে সভাপতিত্ব করেছেন স্পেশাল হেলথকেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. সালাউদ্দিন স্বপন।

সম্মেলনে বক্তারা দন্ত চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন, রোগ নির্ণয়ের মান, এবং দেশে ডেন্টাল সেবায় এ প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

—বিজ্ঞপ্তি