বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি এবার কক্সবাজারে সম্প্রসারণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসান। —বিজ্ঞপ্তি