রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত কামালউদ্দিন সেমিনার হল। হলটির নামকরণ হয়েছে প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়ার নামে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে তিনি সেমিনার হলের উদ্বোধন করেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ বেগম, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।