পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটিকে তালিকাভুক্ত করাতে ইস্যু ম্যানেজারের হিসাবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল। গতকাল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সীমা অটোমেটিক রি-রোলিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুন উদ্দিন, আইসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন তালুকদার ও মো. সেলিম বেগ এবং সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দিন, আশরাফ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকতারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি