শিক্ষাবিষয়ক প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইজুতে ১৬ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করছেন মনিপাল গ্রুপের চেয়ারম্যান রঞ্জন পাই। এর মধ্য দিয়ে বাইজুর আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের বোর্ডে অন্তত দুজন সদস্য মনোনীত করার ক্ষমতা পাবেন পাই। বিনিয়োগটি এমন সময়ে এল যখন মার্কিন কোম্পানির ঋণ পরিশোধ করা নিয়ে হিমশিম খাচ্ছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। বাইজু এবার মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান ডেভিডসন কেম্পনারের ঋণ পরিশোধে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। তবে পাই, ডেভিডসন কেম্পনার বা বাইজুর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। গালফ নিউজ