দেশজুড়ে চলছে শিশু-কিশোরদের প্রতিভা অনুসন্ধানের প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার বরিশাল বিভাগের আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে।
গত ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত এ পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় বজ্রমোহন বিদ্যালয় (বি এম স্কুল) , কালী বাড়ি রোড (বরিশাল), কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া হাউজিং রোড, (বরিশাল); আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন, গির্জা মহল্লা, বরিশাল সদর; লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, লতিফ স্কুল রোড (পটুয়াখালী)।
দেশের এ প্ল্যাটফর্মের প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মোট তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। পর্যায়ক্রমে দেশের ১০০ স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে প্রতিযোগিতার বেশ কয়েকটি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, নওগাঁ, কিশোরগঞ্জ, ভোলা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল ও জামালপুর।
প্রতিযোগিতায় তিনটি গ্রুপের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়। প্লে থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ‘জুনিয়র স্কুল’ বিভাগে রাখা হয়েছে। তারা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ‘মিডল স্কুল’ বিভাগে রাখা হয়েছে। তারা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ‘হাইস্কুল ও কলেজ’ বিভাগে রাখা হয়েছে। তারা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট এক কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের রানার্সআপ ও সেকেন্ড রানার্সআপদের জন্যও থাকছে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
আয়োজকেরা জানান, মার্কস অলরাউন্ডার শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের প্রতিভা, মেধা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্ব পর্যন্ত এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠেছে শেখা, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এবং আরো এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে (www.marksallrounder.com)। ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।
-বিজ্ঞপ্তি










