ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিলেট জোনের গ্রাহকদের নিয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক আলোচনা সভা সম্প্রতি আম্বরখানা শাখায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন। ব্যাংকের সিলেট জোনপ্রধান মো. জাকির হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ আহমদ। —বিজ্ঞপ্তি