২০২৭-২৮ অর্থবছরের মধ্যে বৈশ্বিক প্লাস্টিক সরবরাহকারী দেশ হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে ভারতের। দেশের অভ্যন্তরে পণ্যটির বাজার তিন গুণ বেড়ে ১০ লাখ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অল ইন্ডিয়া প্লাস্টিক ম্যানুফ্যাকচারার’স অ্যাসোসিয়েশনের (এআইপিএমএ) মতে, ভারতে প্লাস্টিকের বাজারের আকার ছিল সাড়ে ৩ লাখ কোটি রুপি। বিদেশে পণ্যটির রফতানি বর্তমান ৪০ হাজার কোটি রুপি থেকে বেড়ে ১ লাখ কোটি রুপিতে পৌঁছাবে। অ্যাসোসিয়েশনের সভাপতি ময়ুর ডি শাহ বলেন, ‘‌আমদানি প্রতিস্থাপনে এআইপিএমএ ৫৫৩টি পণ্য নির্বাচন করেছে, যার আমদানি মূল্য প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি রুপি।’ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড