বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) ২০২২-২৩ অর্থবছরে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘তৃতীয় সেরা করদাতা’ সম্মাননা পেয়েছে। বিআইএফএফএলের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম আনিছুজ্জামান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছ থেকে জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা পদক গ্রহণ করেন।