বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে নানা আয়োজন করেছে। শিক্ষার্থীদের মধ্যে মানসিক সুস্থতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানস গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

২৮ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ও অধ্যাপক মাহমুদা খানম হেলথ কেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্কের চ্যালেঞ্জ ও এর ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীরা সম্পর্কজনিত মানসিক চাপ, আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার উপায় সম্পর্কে আলোচনা করেন।

একই দিনে বিকালে অনুষ্ঠিত রিলস প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এখন সময়ের গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ মানসিকতা বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, সহায়তা ও ইতিবাচক যোগাযোগের বিকল্প নেই।

-বিজ্ঞপ্তি