সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস) পুরস্কার ২০২৫ পেয়েছে বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী ইলেকট্রো মার্ট গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত নবম সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটে দেশটির সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারের হাতে এ পুরস্কার তুলে দেন।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ—আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান—এবং শ্রীলংকায় শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। বিশ্বের ১৮০টিরও বেশি দেশে সমাদৃত ইলেকট্রনিক্স ব্র্যান্ড কনকা ও গ্রী ইলেকট্রো মার্ট গ্রুপের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে। গ্রুপটি ২০১৮ সাল থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দুটি ব্র্যান্ড কনকা ও গ্রী এবং নিজস্ব ব্র্যান্ড হাইকো ইলেকট্রোনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য নারায়ণগঞ্জে স্থাপিত কারখানায় উৎপাদন করছে।

ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চায়নার সঙ্গে যৌথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের পরিবেশবান্ধব ও অত্যাধুনিক প্রযুক্তি–সমৃদ্ধ নতুন নতুন কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য সরবরাহ করে যাচ্ছে। গ্রী, কনকা ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের বিশেষ বৈশিষ্ট্য, গুণগত মান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে এ পণ্যগুলো বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড কনকার রয়েছে—রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, প্রেসার কুকার, রাইস কুকার, ইলেকট্রিক আয়রনসহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স পণ্য। বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রী–এর রয়েছে—সিলিং, ওয়াল, ক্যাসেট, ভিআরএফ, ডাকটেড ও চিলার এয়ার কন্ডিশনার; পোর্টেবল এসি; এয়ার পিউরিফায়ার; ডিহিউমিডিফায়ার; এয়ার কুলার; এয়ার সার্কুলেটর ফ্যান এবং এয়ার কার্টেন।

ইলেকট্রো মার্ট গ্রুপ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা, গ্রী ও হাইকো এসি বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সঙ্গে সরবরাহ ও বাজারজাত করছে। গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা, আস্থা ও নির্ভরতার ফলস্বরূপ ইলেকট্রো মার্ট গ্রুপ এখন আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতি অর্জন করছে।

গ্রুপের ডিএমডি নুরুল আফছার বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই নতুন দায়বদ্ধতা সৃষ্টি করে, যা আগামীর পথচলার প্রতিটি মুহূর্তে আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং কর্ম–অনুপ্রেরণা জোগাবে। গ্রাহক, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের অবিচল আস্থা, অফুরন্ত ভালোবাসা এবং নির্ভরতার প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ।’- বিজ্ঞপ্তি