চীনের অন্যতম গাড়ি নির্মাতা গিলি অটোমোবাইলসের আয় বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় বেশি। এছাড়া প্রতিষ্ঠানটির আয় ২৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৩১৮ ইউয়ানে দাঁড়িয়েছে। গিলি জানায়, তারা এখনো আশাবাদী ১৬ লাখ ৫০ হাজার ইউনিট বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। প্রতিষ্ঠানটি জুনের শেষ পর্যন্ত ৬ লাখ ৯৪ হাজার ৪৫টি গাড়ি সরবরাহ করেছে। বিশ্বে চলমান মূল্যযুদ্ধ বেশির ভাগ প্রতিষ্ঠানকে তাদের কিছু মডেলের গাড়ির দাম কমাতে বাধ্য করেছে। ফ্রি মালয়েশিয়া টুডে
বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে গিলির
চীনের অন্যতম গাড়ি নির্মাতা গিলি অটোমোবাইলসের আয় বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় বেশি।










