কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এল কাজী ফার্মস কিচেন পপকর্ন। রেইনবো, ক্যারামেল ও বারবিকিউ ফ্লেভারে স্বাস্থ্যকর ও সুস্বাদু এ পপকর্ন বাজারে পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাজধানীতে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অফিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কাজী ফার্মস কিচেন পপকর্নের বাজারজাত শুরুর ঘোষণা দেয়া হয়। ওই অনুষ্ঠানে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী, হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, সিনিয়র ম্যানেজার এবিএম শোয়েব (প্রডাক্ট ডেভেলপমেন্ট), ইব্বান রশিদ (এইচআর), ব্র্যান্ড ম্যানেজার তানভীর ওয়াহীদ লস্করসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বাজারে এল কাজী ফার্মসের পপকর্ন
কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এল কাজী ফার্মস কিচেন পপকর্ন।









