গ্রাহক হারানোয় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রায়ট গেমস। সম্প্রতি প্রতিষ্ঠানের নিজস্ব ব্লগে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠানটির সিইও ডিলান জাদেজা। খবর রয়টার্স।
বিবৃতিতে তিনি জানিয়েছেন, টিনসেন্ট হোল্ডিংয়ের মালিকানাধীন অনলাইন গেমিং প্রতিষ্ঠানটির প্রায় ৫৩০ কর্মী ছাঁটাই করবে। তবে এসব ছাঁটাই প্রতিষ্ঠানের মূল অংশের বাইরে হবে। অর্থাৎ যারা সরাসরি গেম নির্মাণের সঙ্গে জড়িত, তারা এ ছাঁটাইয়ের আওতাভুক্ত নন।
যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির ফলে ক্রেতা হারাচ্ছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।
ফলে গেমিং বাজারে টিকে থাকতে হিমশিম খাচ্ছে তারা। এর আগে গত বছরের শুরুতেও ৬ শতাংশ কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।
কভিড-১৯ মহামারীর পর
উচ্চ মূল্যস্ফীতির ফলে যে অস্থিতিশীলতা তৈরি
হয়েছে, তা এখনো পুরোপুরি
কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র।










