দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা। এ সময় শেয়ারহোল্ডাররা ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভায় ডিএমডি ড. জাবিলুর রহমান সিনহা, জাহানারা মিজান সিনহা ও তাসনিম সিনহা; পরিচালক তানভীর সিনহা, সাবরিনা জুনেদ ও ফাহিম সিনহা; স্বতন্ত্র পরিচালক ও নিরীক্ষা, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান দাস দেবা প্রসাদ; স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ ও কাজী ছানাউল হক এবং মনোনীত পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির অতিরিক্ত ডিএমডি ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক ও সিএফও কাজী মোহাম্মদ বদরুদ্দিন, সিনিয়র জিএম মো. আরশাদুল কবির এবং কোম্পানি সচিব মো. মাসুদুর রহমান ভুঁইয়া। —বিজ্ঞপ্তি