শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে সম্প্রতি ‘বেস্ট প্র্যাকটিসেস ইন ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ওই কর্মশালায় গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাছুমা আক্তার হ্যাপী ও মোহাম্মদ আরাফাত আলী। এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান।