বাতিল হয়ে যাওয়া ফ্লাইটের কয়েক হাজার টিকিট বিক্রির অভিযোগ উঠেছে কান্তাস এয়ারওয়েজের বিপক্ষে। এর একদিন পর কয়েক লাখ ডলার জরিমানা আদায়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে অস্ট্রেলিয়ার বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) কোর্ট ফাইলিংয়ে জানায়, ২০২২ সালে মে ও জুলাইয়ে কোম্পানিটি বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের আট হাজার টিকিট বিক্রি করেছে। কিন্তু বাতিল হওয়ার বিষয়ে গ্রাহকদের জানায়নি। কান্তাস জানায়, কোম্পানিটি এসিসিসির অভিযোগের বিষয়টি পর্যালোচনা করবে ও আদালতে উপস্থিত হবে। রয়টার্স