জাপানে ২৪ মডেলের সাত হাজার ইউনিটেরও বেশি গাড়ি প্রত্যাহার করছে ফেরারি। ব্রেক সমস্যা সমাধানে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০০৪ সালের এপ্রিল থেকে গত জুলাইয়ের মধ্যে উৎপাদিত মোট ৭ হাজার ২৮৬ ইউনিট যানবাহন এ পদক্ষেপের আওতায় রয়েছে। যদিও গত জুনে সংস্থাটি সাতটি মডেলের ২ হাজার ৪৯৬ ইউনিট গাড়িতে ব্রেক সমস্যার বিষয়টি জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করেছিল। তবে পরবর্তী তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত মডেলগুলোয়ও একই সমস্যা রয়েছে। কিয়োদো নিউজ
জাপানে সাত হাজারেরও বেশি গাড়ি প্রত্যাহার করছে ফেরারি
জাপানে ২৪ মডেলের সাত হাজার ইউনিটেরও বেশি গাড়ি প্রত্যাহার করছে ফেরারি। ব্রেক সমস্যা সমাধানে এমন সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় বিলাসবহুল স্পোর্টসকার নির্মাতা প্রতিষ্ঠানটি।










