বাংলাদেশে ভ্রমণ বাণিজ্যের চাহিদা ক্রমশ
বাড়ছে, যা বছরে প্রায় ১০ শতাংশ হারে প্রসারিত হচ্ছে। এমন সময়ে মালদ্বীপে স্মারক উদ্বোধনী
ইভেন্টের মাধ্যমে যাত্রা করেছে ইউএস বাংলা গ্রুপের নতুন উদ্যোগ টেক ট্রিপ লিমিটেড।
ইউএস-বাংলা এয়ারলাইনসের সহযোগিতায়
বিটুবি এজেন্টদের ভ্রমণ শিল্পের সময়োপযোগী শীর্ষস্থানীয় কমিশন কাঠামো, গ্রুপ টিকিটিং
সুবিধা, হলিডে প্যাকেজ সহায়তা এবং বিভিন্ন এয়ারলাইনস থেকে বিশেষ ভাড়ার আকারে সহায়তা
দেয়ার পরিকল্পনা করছে টেক ট্রিপ।
বাংলাদেশ ও নেপালের ট্রাভেলপোর্ট জিডিএসের
সাবেক আঞ্চলিক প্রধান দারাজ মাহমুদের নেতৃত্বে ইন্ডাস্ট্রির অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত
হয়েছে টেক ট্রিপ। এতে আছেন বাংলাদেশে ইন্ডিগোর সাবেক হেড অব সেলস মাহদী কবির ও বিভিন্ন
এয়ারলাইন্সের অভিজ্ঞতাসম্পন্ন নুরুদ্দিন শরীফ।
টেক ট্রিপের পদক্ষেপ নিয়ে দারাজ মাহমুদের
মন্তব্য, ‘এখন পর্যন্ত ভ্রমণ শিল্পের একটি ছোট অংশ অনলাইন ট্রাভেল এজেন্সি দ্বারা ট্যাপ
করা হয়েছে, যা সম্প্রসারণের জন্য কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গির
সঙ্গে সঙ্গতিপূর্ণ। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন
নতুন উদ্যোক্তা এই শিল্পকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায়
টেক ট্রিপ গঠন করা হয়েছে। যা দিয়ে ভ্রমণ শিল্পের ভবিষ্যতকে আরো বেশি পর্যটক ও জনবান্ধব
করে তুলতে পারবে। ফলে এই শিল্পের প্রবৃদ্ধি বহুগুন বৃদ্ধি পাবে তারই আশাবাদ ব্যক্ত
করেছেন। টেক ট্রিপ লিমিটেড এই শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতার
মাধ্যমে পর্যটন ও কর্মসংস্থানের বাজারকে সুরক্ষিত করবে।’
কান্ট্রি ম্যানেজার, সেলস ম্যানেজার
ও বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিদের পাশাপাশি শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন মালদ্বীপে
অনুষ্ঠিত টেক ট্রিপের ইভেন্টে। - সংবাদ বিজ্ঞপ্তি









