ভিসা কার্ডের মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে। শক্তিশালী ভ্রমণ চাহিদা ও ডাইনিং ব্যয় বৃদ্ধির মাধ্যমে গত প্রান্তিকে পেমেন্টের পরিমাণ ৩ দশমিক ১৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। কোম্পানিটির আয় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১০ কোটি ডলারে। ভ্রমণের গতি আগামীতেও অব্যাহত থাকা নিয়ে কোম্পানিটি আত্মবিশ্বাসী। তার প্রধান কারণ ভোক্তাদের ভ্রমণের চাহিদা বেড়েছে। ভিসা নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট-কার্ড চুক্তিতে পৌঁছেছে ব্রিজ এভিয়েশন গ্রুপ, অ্যালেজায়ান্ট ট্রাভেল কোং ও আদানি গ্রুপের সঙ্গে। আদানির পরিষেবাগুলোর মাধ্যমে নতুন ৪০০ মিলিয়ন গ্রাহককে পাবে কোম্পানিটি। wফ্র মালয়েশিয়া টুডে