পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক ড. জাহানারা আরজু কোম্পানিটির এক লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে তিনি এ শেয়ার কিনবেন।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৫ পয়সা।