বছরের দ্বিতীয় প্রান্তিকে মন্দায় পড়েছে নেদারল্যান্ডসের অর্থনীতি। প্রথম প্রান্তিকে দশমিক ৪ শতাংশ সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে আরো দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে অর্থনীতি। নেদারল্যান্ডস কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে প্রায় ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছিল। মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে ভোক্তাব্যয় ও রফতানি কমে যাওয়ায় খাদ্য ও জ্বালানি ব্যয় বেড়েছে, যা মন্দার প্রধান অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে। গত বছর সেপ্টেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ৫ শতাংশ, যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৬ শতাংশে। রয়টার্স
মন্দার কবলে নেদারল্যান্ডসের অর্থনীতি
বছরের দ্বিতীয় প্রান্তিকে মন্দায় পড়েছে নেদারল্যান্ডসের অর্থনীতি। প্রথম প্রান্তিকে দশমিক ৪ শতাংশ সংকোচনের পর দ্বিতীয় প্রান্তিকে আরো দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে অর্থনীতি।










