বিশেষভাবে তৈরি এ কার্ডের মাধ্যমে পরিবেশকরা ব্যবসায়িক ব্যয় মেটানো, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সুবিধা পাবেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্ডটিতে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত ক্রেডিট সুবিধা থাকছে। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবসায়িক খরচ ও ক্যাশ ফ্লো ব্যবস্থাপনা সহজ হবে। পাশাপাশি পণ্য ক্রয় ও অন্যান্য পরিচালন ব্যয় মেটানোর ক্ষেত্রে দায়িত্বশীলভাবে ক্রেডিট ব্যবহারের সুযোগ পাবেন পরিবেশকরা।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, ‘নিরাপদ পেমেন্ট ও ক্রেডিট সলিউশনের মাধ্যমে দেশের ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেমের ডিজিটাল রূপান্তরে সহায়তা করছে মাস্টারকার্ড।’

সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মো. সেকান্দার-ই-আজম বলেন, ‘কার্ডটি সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের সহজে কার্যকর মূলধন ব্যবহারের পাশাপাশি অর্থ ব্যবস্থাপনা সহজ করবে।’

সিসিআই বাংলাদেশের এমডি শাদাব আহমেদ খান বলেন, ‘উদ্যোগটি ডিস্ট্রিবিউটরদের অর্থায়নের সুযোগ সহজ করে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়তা করবে।’

এসএসএল কমার্জের এমডি সাইফুল ইসলাম বলেন, ‘নিরাপদ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করেছে এসএসএল কমার্জ।’