ন্যাশনাল ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট চিনিকল মাঠে অনুষ্ঠিত এ খেলাটি উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান। ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের উদ্যোগে আয়োজিত এ খেলায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, রাজশাহী আঞ্চলিক প্রধান মো. রাজুনুর রশিদ প্রমুখ।