দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স পয়েন্ট হারাতে থাকে। মাঝে সূচকটি কিছুটা বাড়লেও বেলা ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১১টা পর্যন্ত প্রায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ২৭৯ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬৮টির, আর অপরিবর্তিত ছিল ৬৯টি বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৮৪ কোটি ৮৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










